নানিয়ারচরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

নানিয়ারচরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

নানিয়ারচরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির নানিয়ারচরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও বিভিন্ন বিষয়ে করণীয় নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক নানা সমস্যা প্রতিরোধে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় পরিবেশ পরিচ্ছন্ন রাখা, মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, নদী দখল প্রতিরোধ, অবৈধভাবে বালু উত্তোলন এবং পাহাড় কাটা বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এসব কর্মকাণ্ডের কারণে পরিবেশ, জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সভায় সংশ্লিষ্ট বিষয়ে নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

নানিয়ারচরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

এ ছাড়া সম্প্রতি নানিয়ারচর মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী আহত হওয়ার ঘটনাটিও সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়েও সভায় আলোচনা হয়েছে।

সভায় উপজেলার বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *