পার্বত্য চট্টগ্রামে বিজিবির পৃথক অভিযানে ৯৯ ঘনফুটের বেশি সেগুন-গামারি কাঠ জব্দ

পার্বত্য চট্টগ্রামে বিজিবির পৃথক অভিযানে ৯৯ ঘনফুটের বেশি সেগুন-গামারি কাঠ জব্দ

পার্বত্য চট্টগ্রামে বিজিবির পৃথক অভিযানে ৯৯ ঘনফুটের বেশি সেগুন-গামারি কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

দেশের বনজ সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার প্রতিরোধে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯৯ দশমিক ৫২ ঘনফুট সেগুন ও গামারি কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৬ অক্টোবর) রাঙামাটির কাপ্তাই, খাগড়াছড়ির পানছড়ি ও রাঙামাটির ছোটহরিণা ব্যাটালিয়নের টহল দল এসব অভিযান পরিচালনা করে। জব্দ করা কাঠের সিজার মূল্য ৩ লাখ ৪৬ হাজার ২৫২ টাকা।

বিজিবি জানায়, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) দুপুর ২টার দিকে ঢংছড়ি বিজিবি ক্যাম্পের একটি টহলদল নারানগিরি এলাকায় অভিযান চালায়। এ সময় ১৪ দশমিক ৬১ ঘনফুট গামারি ও ২১ দশমিক ৪৭ ঘনফুট সেগুন গোলকাঠসহ মোট ৩৬ দশমিক ০৮ ঘনফুট কাঠ জব্দ করা হয়। জব্দ করা কাঠের সিজার মূল্য ১ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।

No photo description available.

অন্যদিকে, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সকাল ১০টা ২০ মিনিটের দিকে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে আনুমানিক দুই কিলোমিটার পশ্চিমে ফাতেমা নগর এলাকায় দুটি পিকআপ নিয়ে বিশেষ টহল পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪২ টুকরা সেগুন কাঠ, যার পরিমাণ ৩২ দশমিক ৪৪ ঘনফুট, জব্দ করা হয়। এসব কাঠের সিজার মূল্য ৪০ হাজার ৫৫০ টাকা।

এ ছাড়া ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) সকাল সাড়ে ৮টার দিকে ব্যাটালিয়নের ১ নম্বর জিপি চেকপোস্ট সংলগ্ন বাজারঘাট এলাকায় সন্দেহভাজন একটি নৌকায় তল্লাশি চালায়। তল্লাশির সময় নৌকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৮ পিস সেগুন গোলকাঠ উদ্ধার করা হয়। এসব কাঠের পরিমাণ ৩১ ঘনফুট এবং সিজার মূল্য ১ লাখ ২৫ হাজার ৩০২ টাকা।

বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষা, বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ পাচার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *