সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন দুর্গম পাহাড়ের মানুষ

সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন দুর্গম পাহাড়ের মানুষ

সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন দুর্গম পাহাড়ের মানুষ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবার ঘাটতি পূরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে খাগড়াছড়ির মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ২৯৪ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহালছড়ি জোনের আওতাধীন দাঁতকুপ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন বোরহান উদ্দিন বায়েজিদ, আরএমও ক্যাপ্টেন আজিমসহ স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ।

সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন দুর্গম পাহাড়ের মানুষ

আয়োজকরা জানান, ক্যাম্পে ১৫৯ জন পাহাড়ি ও ১০৩ জন বাঙালি রোগী চিকিৎসাসেবা নেন। তাদের মধ্যে ১১০ জন পুরুষ, ১৪৯ জন নারী ও ৩২ জন শিশু রয়েছেন। সব মিলিয়ে ২৯৪ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

দুর্গম এলাকায় নিজেদের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন জানান, পাহাড়ি এলাকার দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে দূরের হাসপাতালে বা চিকিৎসকের কাছে যাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। একই সঙ্গে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করাও তাদের জন্য ব্যয়সাপেক্ষ হয়ে ওঠে। এ অবস্থায় মহালছড়ি জোনের উদ্যোগে নিজ এলাকায় চিকিৎসা ক্যাম্প আয়োজন করায় তারা সহজেই চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।

সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন দুর্গম পাহাড়ের মানুষ

স্থানীয় এক নারী রোগী বলেন, দূরে গিয়ে চিকিৎসা নেওয়া তাদের জন্য কষ্টকর। নিজ এলাকায় বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও দুর্গম এলাকার মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান তিনি।

মহালছড়ি জোন কর্তৃপক্ষ জানায়, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের চিকিৎসাসেবার ঘাটতি পূরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে জোন কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *