বিমানবন্দরে হুথিদের হামলায় পাইলটসহ সৌদির তিন নাগরিক নিহত
![]()
জার্নাল প্রতিবেদক
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের তিন নাগরিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে আজ শুক্রবার জানিয়েছে সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
তারা বলেছে, গতকাল রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানে হামলা চালায় হুথিরা। এতে তিনজন নিহত হন। যাদের সবাই সৌদির নাগরিক। এবং তাদের মধ্যে একজন বিমানের পাইলট আছেন।
সৌদিয়ার এয়ারলাইন্স নিশ্চিত করেছে নিহতদের মধ্যে তাদের এক পাইলট আছে। এছাড়া হামলায় বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন বিমানটিকে টার্গেট করা হয় তখন এটি মাটিতে দাঁড়িয়ে ছিল।
তবে ভাগ্য ভালো ছিল যে হামলার সময় বিমানটিতে সাধারণ কোনো যাত্রী ছিলেন না।
গত মাসে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সরাসরি লড়াই শুরু হয়। এরপর গতকাল সৌদির অন্যতম বড় বিমানবন্দরটিতে সবচেয়ে বড় রক্তক্ষয়ী ঘটনা ঘটল।
সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, গতকাল হুথিরা রিয়াদে দুটি হামলা হামলা চালায়। প্রথম হামলায় বিমানবন্দরের অবকাঠামোকে টার্গেট করা হয়। অপরদিকে দ্বিতীয় হামলায় সরাসরি বিমানকেই টার্গেট করা হয়। সৌদির এ সংস্থাটি হুথিদের কথা উল্লেখ না করলেও; গতকালই ইয়েমেনের এ সশস্ত্রগোষ্ঠীটি জানিয়েছিল, তারা রিয়াদের বিমানবন্দরে হামলা চালিয়েছে।
বাদশাহ খালিদ বিমানবন্দরে হুথিরা একাধিকবার হামলা চালায়। এতে সুদানের এক নাগরিকসহ গত সপ্তাহে একাধিক মানুষ নিহত হন।
আহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক আছে উল্লেখ করে সৌদির বেসমারিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। আর কয়েকজন সামান্য আঘাত পেয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।