খাগড়াছড়িতে স্বজাতির বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত উজ্জল চাকমা গ্রেফতার
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ি পার্বত্য জেলান সদর উপজেলায় প্রতিবন্ধী এক স্বজাতির তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে করা মামলায় উজ্জল চাকমা (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার (১১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে উপস্থাপন করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে।
গ্রেপ্তার হওয়া উজ্জল চাকমা ওরফে ভোলা খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের তেঁতুলতলা এলাকার বাসিন্দা।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ভুক্তভোগী ২১ বছর বয়সী চাকমা ওই তরুণী বুদ্ধিপ্রতিবন্ধী। অভিযুক্ত ব্যক্তি প্রতিবেশী হওয়ায় বিভিন্ন সময়ে তাঁকে বিরক্ত ও কুপ্রস্তাব দিতেন। এ ছাড়া, কয়েক বছর আগে ধর্ষণচেষ্টার একটি অভিযোগ স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারের বর্ণনা অনুযায়ী, চলতি বছরের ১ মার্চ থেকে বিভিন্ন সময়ে অভিযুক্ত ব্যক্তি ওই তরুণীকে ভয়ভীতি দেখিয়ে ও প্রলোভন দিয়ে তাঁর বাড়িতে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরবর্তী সময়ে তরুণীর শারীরিক অবস্থার পরিবর্তন, বমি ও খাবারে অরুচি দেখা দিলে পরিবারের সদস্যরা তাঁকে গত ২৬ সেপ্টেম্বর খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকের পরামর্শে আলট্রাসনোগ্রাম পরীক্ষার পর তিনি প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। পরে তরুণীর বক্তব্যের ভিত্তিতে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ১২ অক্টোবর নথিভুক্ত করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি উজ্জল চাকমাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে প্রেরণ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।