দীঘিনালায় ধানখেতের আইলে আহত গন্ধগোকুল উদ্ধার, চলছে চিকিৎসা

দীঘিনালায় ধানখেতের আইলে আহত গন্ধগোকুল উদ্ধার, চলছে চিকিৎসা

দীঘিনালায় ধানখেতের আইলে আহত গন্ধগোকুল উদ্ধার, চলছে চিকিৎসা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির দীঘিনালায় ধান কাটার যন্ত্রের আঘাতে আহত একটি গন্ধগোকুল উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের হাধাছড়া এলাকায় ধানখেতের আইল থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়। বর্তমানে বন বিভাগের তত্ত্বাবধানে গন্ধগোকুলটির চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাধাছড়া এলাকায় ধান কাটার যন্ত্রের আঘাতে আহত হয়ে গন্ধগোকুলটি অসুস্থ অবস্থায় ধানখেতের আইলে পড়ে ছিল। এ সময় মধ্য বোয়ালখালী এলাকার কয়েকজন যুবক প্রাণীটিকে দেখতে পান। পরে তাঁরা সেটিকে উদ্ধার করে মধ্য বোয়ালখালী বাজারে নিয়ে আসেন। এরপর স্থানীয় সাংবাদিক মো. হাচান আল মামুনের মাধ্যমে বন বিভাগকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গন্ধগোকুলটি উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসা দেন।

বন বিভাগের কর্মকর্তারা জানান, গন্ধগোকুলটি বেশ অসুস্থ অবস্থায় রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সেটিকে সুস্থ করে তোলার চেষ্টা চলছে। পুরোপুরি সুস্থ হলে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে প্রাণীটিকে অবমুক্ত করা হবে।

উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান, মেরুং রেঞ্জের ডেপুটি রেঞ্জার মো. জাফর উল্লাহ, সহকারী রেঞ্জ কর্মকর্তা নাজমুল কবির, ফরেস্ট গার্ড (এফজি) আলমগীর হোসেনসহ বন বিভাগের অন্যান্য কর্মী।

আহত বন্যপ্রাণীটি উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, ধান কাটার মৌসুমে যন্ত্রের ব্যবহারের কারণে জমিতে আশ্রয় নেওয়া বন্যপ্রাণী আহত হওয়ার ঝুঁকি থাকে। তাই ফসল কাটার আগে জমি ও আশপাশে বন্যপ্রাণীর উপস্থিতি সম্পর্কে সতর্ক থাকা জরুরি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *