লংগদুতে সেনা অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

লংগদুতে সেনা অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

লংগদুতে সেনা অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজাসহ দুই তরুণকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গাঁথাছড়া এলাকার শেখপাড়া থেকে তাঁদের আটক করে লংগদু জোনের একটি বিশেষ দল।

আটক ব্যক্তিরা হলেন মো. মোরশেদ আলম (২৪) এবং মো. শরিফুল ইসলাম (২০)। তাঁদের বাড়ি লংগদু উপজেলার গাঁথাছড়া এলাকার মিস্তিরি টিলা ও দোকান টিলা এলাকায়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, মাহিল্ল্যা এলাকা থেকে একটি নৌকাযোগে গাঁজা নিয়ে কয়েকজন মাদক কারবারি গাঁথাছড়া এলাকায় আসছেন—এমন গোপন তথ্য লংগদু জোনের জোন অধিনায়কের কাছে পৌঁছায়। এর ভিত্তিতে জোন অধিনায়কের দিকনির্দেশনায় এবং জেডএসওর তত্ত্বাবধানে কর্পোরাল জায়েদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল শেখপাড়া এলাকায় অবস্থান নেয়।

পরে সন্দেহভাজন নৌকাটি ঘাটে ভিড়লে সেনাসদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে গাঁজাসহ মোরশেদ আলম ও শরিফুল ইসলামকে আটক করেন।

পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আটক দুজনকে লংগদু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। লংগদু থানা পুলিশ জানায়, তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *