শিক্ষার্থীদের হাতে বই, স্থানীয়দের জন্য পানির ট্যাংক, পুরোহিতের ঘর নির্মানে সহায়তা দিল সেনাবাহিনী

শিক্ষার্থীদের হাতে বই, স্থানীয়দের জন্য পানির ট্যাংক, পুরোহিতের ঘর নির্মানে সহায়তা দিল সেনাবাহিনী

শিক্ষার্থীদের হাতে বই, স্থানীয়দের জন্য পানির ট্যাংক, পুরোহিতের ঘর নির্মানে সহায়তা দিল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

দুর্গম পাহাড়ি জনপদে শিক্ষা বিস্তার ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ধুমনীঘাট এলাকায় দরিদ্র মেধাবী কলেজ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ এবং স্থানীয় এক পুরোহিতের বসতঘর পুনর্নির্মাণে নির্মাণসামগ্রী ও স্থানীয়দের জন্য পানির ট্যাংক প্রদান করেছেন মহালছড়ি জোন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল জাবির আসিফ এসব সহায়তা প্রদান করেন।

শিক্ষার্থীদের হাতে বই, স্থানীয়দের জন্য পানির ট্যাংক, পুরোহিতের ঘর নির্মানে সহায়তা দিল সেনাবাহিনী

এ সময় ধুমনীঘাট এলাকার কলেজে ভর্তি হওয়া ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতে ১০ সেট বই তুলে দেওয়া হয়। দুর্গম পাহাড়ি এলাকার আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করা এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

অন্যদিকে, স্থানীয় ধুমনীঘাট মন্দিরের পুরোহিতের বসতঘর পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় টিন ও স্থানীয়দের জন্য একটি পানির ট্যাংক প্রদান করা হয়। এর ফলে ওই পরিবারের আবাসনসংক্রান্ত সমস্যার কিছুটা সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষার্থীদের হাতে বই, স্থানীয়দের জন্য পানির ট্যাংক, পুরোহিতের ঘর নির্মানে সহায়তা দিল সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ দুর্গম পাহাড়ি এলাকার মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে শিক্ষা সহায়তা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে।

পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক ও আস্থার বন্ধন আরও সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর মহালছড়ি জোন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed