উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলিসহ যুবক গ্রেপ্তার

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলিসহ যুবক গ্রেপ্তার

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলিসহ যুবক গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলিসহ মো. জুবায়ের (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রথমে সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মাটি খুঁড়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে উখিয়ার এফডিএমএন ক্যাম্প-৮/ইস্ট এলাকায় ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।

৮ এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৮/ইস্ট এলাকার বিভিন্ন ব্লকে অভিযান চালায় পুলিশের দল। এ সময় সন্দেহজনক অবস্থায় মো. জুবায়েরকে আটক করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদে তাঁর হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি থাকার তথ্য পাওয়া যায়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারে ক্যাম্পের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে পুলিশ।

অভিযানের একপর্যায়ে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১টা ২৫ মিনিটের দিকে আটক জুবায়ের পুলিশের কাছে একটি মাটির ভিটার অবস্থান শনাক্ত করেন। তিনি জানান, কয়েক মাস আগে ওই স্থানে মাটির নিচে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি পুঁতে রেখেছিলেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর দেখানো স্থানটি খনন করা হয়।

স্থানীয়ভাবে ব্যবহৃত কোদাল ও পুলিশ সদস্যদের সহযোগিতায় মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে যথাযথ প্রক্রিয়ায় জব্দতালিকা তৈরি করে অস্ত্র ও গুলি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, উদ্ধার করা অস্ত্র ও গুলি অবৈধভাবে সংরক্ষণের সঙ্গে আটক ব্যক্তির সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *