টেকনাফ পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, ৩ লাশের সন্ধান

টেকনাফ পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, ৩ লাশের সন্ধান

টেকনাফ পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, ৩ লাশের সন্ধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনার পর পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এসময় তিন জনের মরদেহের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (৬ নভেম্বর) বিকালে উপজেলার হ্নীলা ইউনিয়নে নয়াপাড়া ও লেদা ক্যাম্পের পূর্ব পাহাড়ে লাশের সন্ধান পায় পুলিশ।

কক্সবাজারের জেলা পুলিশ সুপার সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই পাহাড়ে তিন জনের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। লাশ উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে গত বৃহস্পতিবার বিকালে ওই পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিতে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) নিহত হন। এ সময় যৌথ বাহিনী ৫৬ জনকে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের শুক্রবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *