উখিয়ায় রেজু খালে গোসলে নেমে কিশোরের মৃত্যু

উখিয়ায় রেজু খালে গোসলে নেমে কিশোরের মৃত্যু

উখিয়ায় রেজু খালে গোসলে নেমে কিশোরের মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়া মেরিন ড্রাইভ সড়কের রেজু খালে গোসলে নেমে পানির স্রোতে ভেসে গিয়ে মেহেদি হাসান (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদি হাসান উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিট অফিস এলাকার আঞ্জু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে মেহেদি হাসান রেজু খালে গোসল করতে নামেন। এ সময় পানির প্রবল স্রোতে তিনি ভেসে যান। পরে দুপুর দেড়টার দিকে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, রেজু খালে গোসলে নেমে এক কিশোরের  মৃত্যুর খবর জেনেছি। পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *