নানিয়ারচরে ৩৬তম কঠিন চীবর দানোৎসবে সেনাবাহিনীর সহায়তা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির নানিয়ারচর উপজেলার ২ নম্বর নানিয়ারচর ইউনিয়নের খামারপাড়া বিশ্বমৈত্রী জনকল্যাণ বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৩৬তম দানোত্তম কঠিন চীবর দান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিহার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিহারের সভাপতি জ্ঞানপ্রিয় চাকমা। এতে সভাপতিত্ব করেন বিহারের সাধারণ সম্পাদক মনি চাকমা।
অনুষ্ঠানে নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমানের দিকনির্দেশনায় সেনাবাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহিদুল্লাহ। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে দানোৎসবের আয়োজকদের ফল উপহার দেওয়া হয়।
দিনব্যাপী ধর্মীয় আয়োজনে সূত্রপাঠ, বুদ্ধপূজা, ধর্মীয় সংগীত পরিবেশন, শোভাযাত্রা, কঠিন চীবর দান, ধর্মীয় আলোচনা ও অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হয়। এতে বিহারের ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকা ও স্থানীয় ধর্মপ্রাণ বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ অংশ নেন।
সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন ও ফানুস উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।