পাহাড়ের শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে বান্দরবানে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

পাহাড়ের শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে বান্দরবানে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

পাহাড়ের শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে বান্দরবানে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা দেওয়া এবং নিরাপদ ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬।

শুক্রবার সকালে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও ব্যাংক কর্মকর্তারা অংশ নেন।

ইউসিবি ব্যাংকের বান্দরবান শাখার শাখাপ্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন, ইউসিবি ব্যাংকের ঢাকা কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক সুফিয়া আক্তার, সোনালী ব্যাংক বান্দরবান শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার রানা অমিতাভ দাশ গুপ্ত, কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবু রায়হান এবং ইউসিবি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান মেহেদী হাসান চৌধুরী। এ ছাড়া বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ব্যাংক কর্মকর্তারা সম্মেলনে অংশ নেন।

বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনা এবং নতুন প্রজন্মের মধ্যে আর্থিক সচেতনতা তৈরি করা জরুরি। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি ব্যাংকিং কার্যক্রম ও ডিজিটাল লেনদেন সম্পর্কে বাস্তব ধারণা দিতে হবে।

পাহাড়ের শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে বান্দরবানে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

তাঁরা আরও বলেন, বাংলা কিউআরসহ আধুনিক ডিজিটাল লেনদেনব্যবস্থার ব্যবহার বাড়ানো গেলে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা ও সময় সাশ্রয় নিশ্চিত করা সম্ভব হবে।

প্রধান অতিথির বক্তব্যে মো. ইকবাল মহসীন বান্দরবানের ক্ষুদে শিক্ষার্থীদের ব্যাংকিং সম্পর্কে ধারণার প্রশংসা করেন। তিনি বলেন, সবাইকে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি সঞ্চয়ী মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। ‘আর্থিক স্বাক্ষরতায় সূচিত হোক নিরাপদ, ক্যাশলেস লেনদেন’—এ প্রতিপাদ্য সামনে রেখে সবাইকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি ব্যাংক গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করতে চায়। এ লক্ষ্য অর্জনে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করছেন। দেশের আবহাওয়াগত কারণে অনেক সময় কাগজের টাকা দ্রুত নষ্ট হয়ে যায়। এ কারণে ক্যাশলেস লেনদেনব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সবাই ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হলে তা সবার জন্যই উপকারী হবে এবং ‘এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ প্রতিপাদ্যের বাস্তবায়ন আরও অর্থবহ হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের উপপরিচালক মোহাম্মদ ইউছুফ আলীর সঞ্চালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *