মহালছড়িতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মহালছড়িতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মহালছড়িতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মহালছড়িতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, বিভিন্ন সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১১টা ২০ মিনিটে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের ওয়ারেন্ট অফিসার মো. শাহিন খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুপর্ণা দে শম্পু, মুক্তিযোদ্ধা কমান্ডার চৌহলাপ্রু চৌধুরী এবং প্রেসক্লাব সভাপতি দীপক সেন। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং প্রেসক্লাবের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনের চেতনা ধারণ করে দেশের শান্তি, ঐক্য, স্থিতিশীলতা ও সম্প্রীতি বজায় রাখতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মের কাছে দিবসটির তাৎপর্য তুলে ধরতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে গত ৫ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *