জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চিম্বুক রেঞ্জের ২৭ কিলোমিটার সড়কে পরিচ্ছন্নতা অভিযান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চিম্বুক রেঞ্জের ২৭ কিলোমিটার সড়কে পরিচ্ছন্নতা অভিযান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চিম্বুক রেঞ্জের ২৭ কিলোমিটার সড়কে পরিচ্ছন্নতা অভিযান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বান্দরবানের চিম্বুক রেঞ্জের ২৭ কিলোমিটার সড়কজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বান্দরবান-চিম্বুক-নীলগিরি সড়কের দুই পাশের ঝোপঝাড়, আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকালে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিংপ্রু জেরী এমপি।

অভিযান চলাকালে চিম্বুক রেঞ্জের আওতাধীন ২৭ কিলোমিটার সড়কের দুই পাশের জঙ্গল ও আগাছা পরিষ্কারের পাশাপাশি জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। আয়োজকদের মতে, এ উদ্যোগের ফলে সড়কের দুই পাশের পরিবেশ পরিচ্ছন্ন হওয়ার পাশাপাশি সড়কটি আরও দৃষ্টিনন্দন ও চলাচলের উপযোগী হয়ে উঠবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চিম্বুক রেঞ্জের ২৭ কিলোমিটার সড়কে পরিচ্ছন্নতা অভিযান

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী রাজপুত্র সাচিংপ্রু জেরী বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করা সবার কর্তব্য। পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় ম্রো সম্প্রদায়ের নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *