ছোটহরিণা সীমান্তে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৩ হাজার টাকার সার ও রসুন জব্দ

ছোটহরিণা সীমান্তে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৩ হাজার টাকার সার ও রসুন জব্দ

ছোটহরিণা সীমান্তে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৩ হাজার টাকার সার ও রসুন জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সীমান্ত দিয়ে সার ও রসুন পাচার রোধে রাঙামাটির ছোটহরিণা এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ২৫০ কেজি ইউরিয়া সার ও ৬৬০ কেজি বাংলাদেশি রসুন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৮ নভেম্বর) ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) পৃথক নৌযান তল্লাশি অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব পণ্য জব্দ করা হয়। জব্দ করা সার ও রসুনের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩৩ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টা ৩০ মিনিটে ছোটহরিণা ব্যাটালিয়নের ১ নম্বর জিপি চেকপোস্টসংলগ্ন বাজারঘাট এলাকায় একটি নৌকায় তল্লাশি চালানো হয়। এ সময় মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ২৫০ কেজি বাংলাদেশি ইউরিয়া সার পাওয়া যায়। প্রতি কেজি ৬০ টাকা হিসাবে জব্দ করা সারের মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।

একই এলাকায় বিকেল ৩টার দিকে আরেকটি নৌকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬৬০ কেজি বাংলাদেশি রসুন জব্দ করা হয়। প্রতি কেজি ৩০০ টাকা হিসাবে এসব রসুনের আনুমানিক মূল্য ১ লাখ ৯৮ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল এবং মানবিক সহায়তায় তাদের আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *