কাপ্তাইয়ে এনএসআই সদস্য পরিচয়ে চার মাস ধরে চাঁদা আদায়, অবশেষে আটক প্রতারক

কাপ্তাইয়ে এনএসআই সদস্য পরিচয়ে চার মাস ধরে চাঁদা আদায়, অবশেষে আটক প্রতারক

কাপ্তাইয়ে এনএসআই সদস্য পরিচয়ে চার মাস ধরে চাঁদা আদায়, অবশেষে আটক প্রতারক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয় দিয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টানা চার মাস ধরে মাসিক ১০ হাজার টাকা করে চাঁদা আদায়ের অভিযোগে মোহাম্মদ সাইদুর রহমান (৩০) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাইখালী বাজার এলাকায় মেসার্স কাজী রাসেল অ্যান্ড ব্রাদার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পুনরায় টাকা নিতে গেলে তাঁকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক সাইদুর রহমান নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে গত চার মাস ধরে ওই ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে আদায় করে আসছিলেন। মঙ্গলবার আবারও টাকা নিতে গেলে দোকানমালিকের সন্দেহ হয়। পরে তিনি বিষয়টি চন্দ্রঘোনা থানায় জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির পরিচয় যাচাই করে। একপর্যায়ে তাঁর এনএসআই সদস্য পরিচয় ভুয়া বলে শনাক্ত হলে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আটক সাইদুর রহমানের পিতার নাম মোহাম্মদ বাদশা মিয়া এবং মাতার নাম মোছা. ছকিনা বেগম। তাঁর বর্তমান ঠিকানা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রোজারহাট এবং স্থায়ী ঠিকানা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মানিকছড়ি মুসলিমপাড়া।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এনএসআই সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *