ইনানীর গ্যাসকূপটি সিল করে নিয়ন্ত্রণে আনতে হবে, থাকতে পারে গ্যাস ভাণ্ডার: বিশেষজ্ঞ দল

ইনানীর গ্যাসকূপটি সিল করে নিয়ন্ত্রণে আনতে হবে, থাকতে পারে গ্যাস ভাণ্ডার: বিশেষজ্ঞ দল

ইনানীর গ্যাসকূপটি সিল করে নিয়ন্ত্রণে আনতে হবে, থাকতে পারে গ্যাস ভাণ্ডার: বিশেষজ্ঞ দল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় গ্যাস উদ্‌গিরণের স্থানটিতে ভূগর্ভে বড় গ্যাসের মজুত থাকতে পারে বলে ধারণা করছেন ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা। গত ১৫ দিন ধরে একই মাত্রার চাপ ও গতিতে গ্যাস বের হওয়ায় এমন সম্ভাবনা দেখছেন তারা।

সোমবার (১০ নভেম্বর) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোটখাল এলাকায় গ্যাস উদ্‌গিরণের স্থান পরিদর্শন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) এর নয় সদস্যের একটি প্রতিনিধি দল।

বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক হালদার রফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি গ্যাসের প্রবাহের স্থায়িত্ব ও ধারণক্ষমতা পর্যবেক্ষণ করছে।

ইনানীর গ্যাসকূপটি সিল করে নিয়ন্ত্রণে আনতে হবে, থাকতে পারে গ্যাস ভাণ্ডার: বিশেষজ্ঞ দল

হালদার রফিকুল ইসলাম বলেন, টানা ১৫ দিন ধরে একই মাত্রার চাপ ও গতিতে গ্যাস বের হওয়া থেকে ধারণা করা হচ্ছে, এটি ভূগর্ভের কোনো সাময়িক গ্যাসের স্তর বা পকেট থেকে আসছে না। এর নিচে বড় গ্যাসের মজুত তথা গ্যাস ভাণ্ডার থাকার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, এভাবে অনিয়ন্ত্রিত অবস্থায় গ্যাস জ্বলতে থাকা ঝুঁকিপূর্ণ। তাই প্রথমে নিরাপদ উপায়ে গ্যাসকূপটি সিল করে প্রবাহ নিয়ন্ত্রণে আনতে হবে। কূপটির নিরাপত্তা নিশ্চিত করার পর ভূতাত্ত্বিক জরিপ ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের কাজ করা হবে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ইনানীর ছোটখাল এলাকায় পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্ত থেকে হঠাৎ গ্যাস বের হতে শুরু করে। এরপর থেকে টানা ১৫ দিন গ্যাস জ্বলছে। একই সঙ্গে ওই স্থান থেকে পানি বের হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *