বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে ক্ষুদ্রাস্ত্রের ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করলেন বিমান বাহিনী প্রধান
![]()
জার্নাল প্রতিবেদক
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে নবনির্মিত ক্ষুদ্রাস্ত্রের ফায়ারিং রেঞ্জ (Small Arms Firing Range) উদ্বোধন করেছেন। এ সময় তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত বিভিন্ন ধরনের আধুনিক ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র সরেজমিনে পরিদর্শন করেন।
উদ্বোধন ও পরিদর্শন শেষে বিমান বাহিনী প্রধান নিজে ফায়ারিং অনুশীলনে অংশ নেন এবং এসব আগ্নেয়াস্ত্রের কার্যকারিতা যাচাই করেন। এর মাধ্যমে বিমান বাহিনীর সদস্যদের অস্ত্র পরিচালনা ও ফায়ারিং অনুশীলনের জন্য নতুন এ রেঞ্জের ব্যবহারিক কার্যক্রমও পর্যবেক্ষণ করেন তিনি।

এ ছাড়া বিমান বাহিনী প্রধান বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির অপারেশনাল কার্যক্রমের আওতায় নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা ও সাইট সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ঘাঁটির চলমান উন্নয়ন ও অবকাঠামোগত কার্যক্রম সম্পর্কে অবগত হন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।