শতাধিক বিদেশি ব্যক্তির প্রবেশ আটকে দিলো ভারত সরকার

শতাধিক বিদেশি ব্যক্তির প্রবেশ আটকে দিলো ভারত সরকার

শতাধিক বিদেশি ব্যক্তির প্রবেশ আটকে দিলো ভারত সরকার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের বিরোধী দল কংগ্রেস আয়োজিত গণতন্ত্রবিষয়ক সম্মেলনে অংশ নেওয়ার কথা এমন ১০০ জনের বেশি বিদেশি বক্তার প্রবেশ আটকে দিয়েছে দেশটির সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর এ তথ্য জানিয়েছেন।

প্রবেশে বাধা পাওয়া ব্যক্তিদের মধ্যে নরওয়ের এক সাংবাদিকও রয়েছেন। এর আগে তিনি সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেছিলেন।

কংগ্রেসের সংসদ সদস্য ও জাতিসংঘের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা শশী থারুর জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া ৩১৫ জন বক্তার মধ্যে ১১৫ জনকে পরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি অথবা তাদের ভিসা বাতিল করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে।

এক্সে দেওয়া এক পোস্টে থারুর লেখেন, কোন আইনের কোন ধারায় সরকার এত কঠোর পদক্ষেপ নিয়েছে, তা একেবারেই স্পষ্ট নয়।

তিনি আরও লিখেন, একটি গর্বিত গণতন্ত্র এতটা নিরাপত্তাহীন হয়ে পড়েছে যে সমালোচনার আশঙ্কায় তাকে বিভিন্ন কণ্ঠরোধ করতে হচ্ছে—এটি কতটা লজ্জার!

নরওয়ের সাংবাদিক হেলে লিং বুধবার জানান, ভারতে যাওয়ার জন্য রওনা হওয়ার কিছুক্ষণ আগে তার ভিসা বাতিল করা হয়েছে। গণমাধ্যম ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনায় অংশ নিতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

এর আগে গত মে মাসে নরওয়ের রাজধানী অসলো সফরের সময় এক সংবাদ সম্মেলনে তিনি মোদীকে প্রশ্ন করেছিলেন।

ভারতের এডিটরস গিল্ড ভিসা বাতিলের ঘটনার নিন্দা জানিয়েছে। সংগঠনটি বলেছে, এ পদক্ষেপে ‘আমলাতান্ত্রিক ক্ষমতার অতিরিক্ত প্রয়োগের’ ছাপ রয়েছে। কেন ভিসা বাতিল করা হয়েছে, তা প্রকাশ করার পাশাপাশি সিদ্ধান্তটি প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

শুক্রবার ভারতের হায়দরাবাদ শহরে দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে। এতে ৭০টির বেশি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈশ্বিক সহযোগিতার মতো বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হওয়ার কথা।

এ বিষয়ে মন্তব্য জানতে বার্তা সংস্থা এএফপি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *