কঠিন চীবর দানোৎসবে লেমুছড়ি বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর মহালছড়ি জোনের আর্থিক সহায়তা

কঠিন চীবর দানোৎসবে লেমুছড়ি বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর মহালছড়ি জোনের আর্থিক সহায়তা

কঠিন চীবর দানোৎসবে লেমুছড়ি বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর মহালছড়ি জোনের আর্থিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ কঠিন চীবর দান উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার লেমুছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারে আর্থিক সৌজন্য উপহার প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন। ধর্মীয় এ আয়োজনে সেনাবাহিনীর অংশগ্রহণ এবং বিহারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার বার্তা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের প্রতিনিধি হিসেবে বিহার প্রাঙ্গণে উপস্থিত হন জেডএসও ক্যাপ্টেন মো. তাহমিদ সামিন। এ সময় তিনি মহালছড়ি জোনের পক্ষ থেকে বিহারের সভাপতি সোনা রতন চাকমার হাতে আর্থিক উপহার তুলে দেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিহার থেকে আগত ৩০ জন বৌদ্ধ ভিক্ষু (ভান্তে) ধর্মীয় দেশনা প্রদান করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে অসংখ্য পুণ্যার্থী অংশগ্রহণ করেন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। এ সময় বিহার প্রাঙ্গণে ধর্মীয় আবহের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি হয়।

কঠিন চীবর দানোৎসবে লেমুছড়ি বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর মহালছড়ি জোনের আর্থিক সহায়তা

অনুষ্ঠানে ক্যাপ্টেন মো. তাহমিদ সামিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পার্বত্য অঞ্চলের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সেনাবাহিনী আন্তরিকভাবে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, পরম শ্রদ্ধেয় বৌদ্ধ ভিক্ষুদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তাঁদের ধর্মীয় শিক্ষা, নৈতিক আদর্শ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড সমাজকে আরও আলোকিত ও কল্যাণমুখী করে তুলবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে মহালছড়ি জোনের পক্ষ থেকে আর্থিক উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিহারের সভাপতি সোনা রতন চাকমা। তিনি বলেন, কঠিন চীবর দান উপলক্ষে সেনাবাহিনীর এ সহযোগিতা বিহার কর্তৃপক্ষ ও বৌদ্ধ সম্প্রদায়ের জন্য অত্যন্ত আনন্দের ও উৎসাহব্যঞ্জক। এ ধরনের সহযোগিতা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনায় সহায়ক হওয়ার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও আস্থার সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য তিনি মহালছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

কঠিন চীবর দানোৎসবে লেমুছড়ি বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর মহালছড়ি জোনের আর্থিক সহায়তা

উল্লেখ্য, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় উৎসব। বর্ষাবাস শেষে বৌদ্ধ ভিক্ষুদের চীবরসহ প্রয়োজনীয় ধর্মীয় উপকরণ দানের মধ্য দিয়ে এ উৎসব পালন করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এ আয়োজন মানুষের মধ্যে দান, ত্যাগ, নৈতিকতা, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার চর্চাকে উৎসাহিত করে।

পার্বত্য চট্টগ্রামের বহুজাতিক ও বহুধর্মীয় সমাজে প্রতিটি সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি। লেমুছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারের কঠিন চীবর দানোৎসবে মহালছড়ি জোনের এ অংশগ্রহণ সেই পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ইতিবাচক দৃষ্টান্ত। স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর মাধ্যমে পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পরিবেশ সুদৃঢ় করতে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *