পিসিসিপির রাঙামাটি জেলা শাখায় তিন মাসের আহ্বায়ক কমিটি অনুমোদন

পিসিসিপির রাঙামাটি জেলা শাখায় তিন মাসের আহ্বায়ক কমিটি অনুমোদন

পিসিসিপির রাঙামাটি জেলা শাখায় তিন মাসের আহ্বায়ক কমিটি অনুমোদন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার সম্মেলন সফলভাবে আয়োজন ও বাস্তবায়নের লক্ষ্যে আগামী তিন মাসের জন্য নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম নতুন এ কমিটির অনুমোদন দেন। কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আসিফ ইকবাল।

কমিটি অনুমোদনের পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালি শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে নির্যাতন, নিপীড়ন, বঞ্চনা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হলেও পাহাড়ের বাঙ্গালি শিক্ষার্থীরা নানা ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। অথচ তাঁদের সমস্যা ও অধিকার নিয়ে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না।

নেতৃবৃন্দ আরও বলেন, জনসংখ্যার অনুপাতে সর্বক্ষেত্রে পার্বত্য বাঙ্গালি শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ও সংগঠিত হতে হবে। এ লক্ষ্যে অধিকার আদায়ে কার্যকর ও দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য তাঁরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে রাঙামাটি জেলার ১০টি উপজেলায় পিসিসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে। পাশাপাশি রাঙামাটি পৌরসভা, বিভিন্ন কলেজ ও উপজেলা পর্যায়ে সংগঠনের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। পরবর্তী সময়ে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে।

তাঁদের মতে, তৃণমূল পর্যায়ে সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় সমস্যা চিহ্নিত করা এবং জনগণের অধিকার আদায়ে কাজ করাই নতুন কমিটির অন্যতম লক্ষ্য। বিশেষ করে পাহাড়ের বাঙ্গালি শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

উল্লেখ্য, পিসিসিপি এর আগেও রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলা ও এলাকায় শীতবস্ত্র বিতরণসহ নানা জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। নতুন আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে এসব কার্যক্রমের পাশাপাশি জেলার বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক তৎপরতা আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *