কয়লারমুখ চেকপোস্টে ১৩ লাখ টাকার বিভিন্ন প্রকার কাঠ জব্দ করল বিজিবি

কয়লারমুখ চেকপোস্টে ১৩ লাখ টাকার বিভিন্ন প্রকার কাঠ জব্দ করল বিজিবি

কয়লারমুখ চেকপোস্টে ১৩ লাখ টাকার বিভিন্ন প্রকার কাঠ জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

চট্টগ্রামের জোরারগঞ্জ থানার আওতাধীন কয়লারমুখ চেকপোস্টে অভিযান চালিয়ে ৪১৮ দশমিক ২৫ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কাঠের আনুমানিক সিজার মূল্য ১৩ লাখ ৬০ হাজার ২৭০ টাকা।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীন কয়লারমুখ চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চেকপোস্টের সামনে তল্লাশি চালিয়ে কাঠগুলো আটক করেন বিজিবির টহল দলের সদস্যরা।

বিজিবি জানায়, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে কয়লারমুখ চেকপোস্টে ২৪ ঘণ্টা তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব তৎপরতার ফলে এলাকায় চোরাচালান প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে বলে দাবি করেছে সংস্থাটি। একই সঙ্গে অবৈধ পণ্য আটক ও চোরাচালান প্রতিরোধের মাধ্যমে সরকারের রাজস্ব সুরক্ষায় বিজিবি ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *