নানিয়ারচরে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির নানিয়ারচরে দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির সীমাবদ্ধতা কমানো এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা মানুষের কাছাকাছি পৌঁছে দেওয়া।

সেনাবাহিনীর বিশেষ অভিযানের সময় দুর্গম এলাকার বাসিন্দাদের চিকিৎসাসেবা পেতে নানা সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনায় নিয়ে নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমানের নির্দেশনায় এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।