খাগড়াছড়ির ১০ ইউনিয়নের আটটিতেই নৌকা জয়ী - Southeast Asia Journal

খাগড়াছড়ির ১০ ইউনিয়নের আটটিতেই নৌকা জয়ী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার দশ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার আট, বিদ্রোহী এক ও একজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিনভর নির্বাচন শেষে রিটার্নিং অফিসাররা বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করেন।

জানা গেছে, মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নে নৌকার প্রার্থী মো. পেয়ার আহাম্মদ মজুমদার, আমতলীতে মো. আবদুল গণি, গোমতিতে মো. তফাজ্জল হোসেন, বেলছড়িতে রহমত উল্লাহ, মাটিরাঙায় হেমেন্দ্র ত্রিপুরা নির্বাচিত হয়েছেন। এছাড়া উপজেলার তবলছড়িতে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কাশেম ভূইয়া, বড়নালে বিদ্রোহী প্রার্থী মো. ইলিয়াছ নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, গুইমারা উপজেলার গুইমারা সদরে নির্মল নারায়ন ত্রিপুরা, সিন্ধুকছড়িতে রেদাক মারমা ও হাফছড়িতে মংশে চৌধূরী নির্বাচিত হয়েছেন। তারা সবাই নৌকার প্রার্থী ছিলেন।