আরও ৫১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি - Southeast Asia Journal

আরও ৫১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫১ জন। এ নিয়ে সারাদেশে মোট ১৬৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।

বুধবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও ৫১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ৩৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পাঁচজন। এছাড়াও ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ৪৩ জন।

এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৬৯ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১২৬ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৩ জুলাই পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫২৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৩৫৮ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। সবশেষ গত ২১ জুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজন মারা যান।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এদের মধ্যে ১০৫ জন মারা যান।

You may have missed