নৌবাহিনী প্রধানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ - Southeast Asia Journal

নৌবাহিনী প্রধানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের সঙ্গে বাংলাদেশে সফররত ভারতের সেনাবাহিনী প্রধান মনোজ পান্ডের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ জুলাই) নৌ সদর দফতরে এ সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় নৌ-সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

May be an image of 4 people, people sitting, people standing and indoor

এর আগে ভারতীয় সেনাপ্রধান নৌসদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক তাকে স্বাগত জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর- আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাতের সময় নৌবাহিনী প্রধান ভারতীয় সেনাপ্রধান মনোজ পান্ডের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন। বাংলাদেশ সফরের জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

May be an image of 17 people and people standing

সৌজন্য সাক্ষাতকালে দুই দেশের সেনা ও নৌপ্রধান পারস্পারিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

তারা বন্ধুপ্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করে এ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

সফর শেষে ভারতীয় সেনাপ্রধান আগামী ২১ জুলাই নিজ দেশে ফিরে যাবেন।