করোনায় শনাক্ত কমেছে
![]()
নিউজ ডেস্ক
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৫ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৬২৬ জন। গতকাল শনাক্ত ছিল ৬২১ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ২৮০ জন এবং শনাক্ত ২০ লাখ ৩ হাজার ৫৭০ জন।
বুধবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৬২টি নমুনা পরীক্ষার বিপরীতে প্রতি ১০০ জনে শনাক্তের হার ৬ দশমিক ৮৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ২২৫টি,অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ১৬২টি। এখন পর্যন্ত এক কোটি ৪৫ লাখ ৮২ হাজার ২৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৬ দশমিক ৮৩ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৪ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৬ দশমিক ৭৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩ জন পুরুষ এবং ২ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ৪ জন এবং ময়মনসিংহে ১ জন অবস্থান করছিলেন।