রাঙামাটির লংগদু ইউপিতে জেএসএস (সংস্কার) সমর্থিত প্রার্থী বিজয়ী - Southeast Asia Journal

রাঙামাটির লংগদু ইউপিতে জেএসএস (সংস্কার) সমর্থিত প্রার্থী বিজয়ী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক
রাঙামাটির লংগদু উপজেলার লংগদু সদর ইউনিয়ন পরিষদ (ইউপি ) উপনির্বাচনে শান্তি পূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠি ত হয়েছে।

বুধবার সকাল ৯টায় শুরু হয়ে টানা বিকাল ৫টা পর্যন্ত ৯ কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

গত সপ্তম ধাপে নির্বা চিত চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা আদুর মৃত্যুতে পদটিতে উপনির্বা চন অনুষ্ঠিত হয়।

এতে আঞ্চলিক সংগঠন জেএসএস (সংস্কার) গ্রুপের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বিক্রম চাকমা বলি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩৫৫২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রতন কুমার চাকমা পেয়েছেন ১৮৭৯ ভোট।

লংগদু উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. জমির উদ্দিন বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করে ন।

এদিকে, ইউনিয়ন পরিষদটির সপ্তম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ছিলেন রতন কুমার চাকমা। এবার উপনির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হি সাবে প্রতিদ্বন্ধিতা করেন। এবার চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্ধী ছিলেন ৫ জন।

উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রকি চাকমার মনোনয়নপত্র বাতিল হওয়ায় তিনি এবং তার দল বিক্রম চাকমা বলিকে সমর্থন দেয় বলে জানা গেছে ।

বুধবার অনুষ্ঠিত উপনির্বাচনে সকাল থেকে দীর্ঘ সারিতে দাঁ ড়িয়ে ভোট দেন ভোটাররা। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রতি টি কেন্দ্রে পুলিশ, আনসার বাহিনী ছাড়া ও সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার ছিল।

You may have missed