সাজেকে শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সেনাবাহিনীর - Southeast Asia Journal

সাজেকে শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সেনাবাহিনীর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। মেডিকেল ক্যাম্পেইনটি আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন।

মঙ্গলবার ২৭ জুলাই বৃহস্পতিবার সাজেক পর্যটন এলাকার রুইলুই পাড়া কমিউনিটি ক্লিনিক এলাকায় দুস্থ জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্ণেল মুনতাসির রহমান চৌধুরীর নির্দেশে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনে রোগী দেখেন বাঘাইহাট জোনের আরএমও ক্যাপ্টেন মোঃ ফায়জুল ইসলাম।

স্থানীয় জনসাধারন সেনাবাহিনীর এসকল জনকল্যান কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন। চিকিৎসা সেবা নতে আসা প্রত্যন্ত এলাকার একজন বলেন – আমরা পাহাড়ের গহীনে বসবাস করি, আমাদের এলাকায় কোন হাসপাতাল নেই। আমাদের চিকিৎসা এবং ঔষদের জন্য সেনাবাহিনীর ডাক্তার ছাড়া বিকল্প কোন উপায় নেই।

বাঘাইহাট জোন অধিনায়ক জানান, সাজেক পর্যটন এলাকা এবং পার্শ্ববর্তী কংলাক পাড়া, ফাইলিং পাড়া, সিজক ছড়া, ডাব আদম পাড়া, হাউস পাড়াসহ প্রত্যন্ত এই এলাকাটিতে কোন চিকিৎসক না থাকায় আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে এ চিকিৎসা সেবা এবং বিনামুল্যে ঔষুদ বিতরনের আয়োজন করেছি। সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে নিয়মিতভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে।

You may have missed