সামরিক জাদুঘর পরিদর্শন করলেন রাষ্ট্রপতি - Southeast Asia Journal

সামরিক জাদুঘর পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার (৩০ জুলাই) বিকালে রাজধানীর বিজয় সরণিতে সামরিক জাদুঘরে পৌঁছালে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

তিনি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের স্থাপনাসহ বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এরপর রাষ্ট্রপতি সামরিক জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। মুক্তিযুদ্ধের ইতিহাসসহ জাদুঘরে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য তুলে ধরা হয়েছে। এছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন যানবাহন এবং সামরিক বাহিনীর বিভিন্ন অস্ত্রশস্ত্র ও উপকরণ সংরক্ষিত রয়েছে।

সংসদ সদস্য রেজোয়ান আহম্মদ তৌফিকসহ রাষ্ট্রপতির পরিবারের সদস্য এবং রাষ্ট্রপতির সচিবরা এসব উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতি তোষাখানাও পরিদর্শন করেন।

পরে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রাঙ্গণে লাইট অ্যান্ড সাউন্ড ডিসপ্লে উপভোগ করেন এবং পরিদর্শন বইয়ে সই করেন।