বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিয়ার জব্দ - Southeast Asia Journal

বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিয়ার জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মদ ও বিয়ার জব্দ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এর রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

গতকাল ১লা সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোষ্টের ভবানীপুর লেবু বাগান এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব মাদক জব্দ করা হয়।

সূত্র জানায়, এদিন রাত ৯টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্টের একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোষ্টের ভবানীপুর লেবু বাগান নামক স্থান হতে মালিকবিহীন অবস্থাং ১৫ হাজার টাকা মূল্যের ১০ বোতল ভারতীয় মদ এবং পনের শত টাকা মূল্যের ৬ বোতল ভারতীয় বিয়ার জব্দ করতে সক্ষম হয়, যার সর্বমোট সিজার মূল্য- ১৬ হাজার ৫শত টাকা।

আটককৃত ভারতীয় মদ ও বিয়ার জোরারগঞ্জ থানায় জিডি এন্ট্রি করে পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে জানায় বিজিবি।

রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানিয়েছেন, ‘সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধ ও অপরাধ কর্মকাণ্ড প্রতিহত করাসহ সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’

You may have missed