টানা ৪০ দিন নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলো ২৩০ শিশু - Southeast Asia Journal

টানা ৪০ দিন নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলো ২৩০ শিশু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শিশু-কিশোরদের নিয়মিত মসজিদমুখী ও ইসলামী মুল্যবোধের প্রতি আগ্রহ বাড়াতে টানা ৪০ দিন নামাজ পড়ার উপহারস্বরূপ ২৩০ জন শিশু-কিশোরের মাঝে বাইসাইকেল দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) দ্বিতীয়বারের মতো মিরপুর ডিওএইচএস-এর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এই উপহার দেওয়া হয়।

এ প্রসঙ্গে মিরপুর ডিওএইচএস-এর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোশাররফ হোসেন বলেন, ‘এই উদ্যোগ সফল করতে সবচেয়ে বেশি কষ্ট করেছেন অভিভাবকরা। তারা বাচ্চাদের যেভাবে প্রস্তুত করে মসজিদে আসতে সহযোগিতা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমি আশাবাদী যে, বিগত দিনগুলোর মতো এই বাচ্চারা সামনের দিনগুলোতেও মসজিদে আসবে।’

মিরপুর ডিওএইচএস এর মসজিদ কমিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবকরা। তারা বলছেন, এভাবে দেশের প্রতিটি মসজিদ কমিটির বাচ্চাদের মসজিদমুখী করার উদ্যোগ নেওয়া উচিত। এতে আমাদের সন্তানরা ইসলামী মূল্যবোধের প্রতি আগ্রহী হবে।