বান্দরবানে বিজিবির অভিযানে বিপুল পরিমান পপি খেত ধ্বংস - Southeast Asia Journal

বান্দরবানে বিজিবির অভিযানে বিপুল পরিমান পপি খেত ধ্বংস

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলার গহীন অরণ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমান পপি বাগান ধ্বংস করেছে বিজিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার তিন্দু ইউনিয়নের গভীর অরণ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমান পপি বাগান ধ্বংস করা হয়।

মঙ্গলবার সকালে বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম এর নেতৃত্বে বিজিবি সদস্যরা তিন্দু ইউনিয়নের কাইকা খুমি পাড়া এলাকার অনুমানিক ৫ একর জুঁড়ে পাহাড়ি জমিতে
চাষ করা পপি ক্ষেতের সন্ধান পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পপি চাষীরা পালিয়ে যায়।

পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিপুল পরিমান পপি বাগান ধ্বংস করে বিজিবি।

বিজিবি জানায়, ধ্বংসকৃত ৫ একর জমিতে চাষকৃত পপি প্রক্রিয়াজাত করনের পর আনুমানিক ২৫০ কেজি নিষিদ্ধ মাদক আফিম উৎপাদিত হতো। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮৭ লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম জানান, বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকার দায়িত্ব পালনের পাশাপাশি বলিপাড়া ব্যাটালিয়ন বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব সুরক্ষা ছাড়াও চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, শান্তি প্রতিষ্ঠা, মাদক নির্মূলে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

You may have missed