খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ভারত থেকে নিয়ে আসা গাঁজা ও ফেন্সিডিল জব্দ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ভারত থেকে নিয়ে আসা গাঁজা ও ফেন্সিডিল জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) কর্তৃক অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকা হতে ভারত থেকে অবৈধ পথে আনা বেশ কিছু ফেন্সিডিল ও গাঁজার চালান জব্দ করা হয়েছে।

গতকাল রবিবার (২৮ জানুয়ারী) রাত পোনে ৯টার দিকে রামগড় জোন অধিনস্থ বাগানবাজার বিওপির আওতাধীন রামগড় পৌরসভার ফেনি নদীর কুলস্থ রুহুল আমিন চর থেকে এসব মাদক জব্দ করে বিজিবি সদস্যরা।

জানা গেছে, নিজস্ব গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামগড় জোন অধিনস্থ বাগানবাজার বিওপিতে কর্মরত সুবেদার মোঃশাহ আলম এর নেতৃত্বে একটি টহল দল এদিন রাত পোনে ৯টার দিকে রুহুল আমিন চর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত ফেন্সিডিল ও গাঁজার আনুমানিক বাজার মূল্য ৫৩ হাজার ১শত টাকা।

জব্দকৃত এসব মাদক জেলা প্রশাসক, মাদকদ্রব্য নিয়ন্ত্র কর্মকর্তা ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

রামগড় জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, জোন অধিনস্ত এলাকায় যে কোন অপতৎপরতা ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

You may have missed