শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত - Southeast Asia Journal

শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের দু’দিন ব্যাপী আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সর্বোচ্চ ২২৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেগম রোকেয়া হাউজ। ১৬৫ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছে রাবেয়া বসরী হাইজ।

রবিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম ফারহানা সরওয়ার।

গত ২৫ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব। একই দিনে বিশেষ অতিথি বেগম জেবিন আনোয়ার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

You may have missed