রাঙামাটিতে সেনাবাহিনী কর্তৃক যুব ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

রাঙামাটিতে সেনাবাহিনী কর্তৃক যুব ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

রাঙামাটিতে সেনাবাহিনী কর্তৃক যুব ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির নানিয়ারচরে সাপমারা যুব ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর নানিয়ারচর জোন।

বৃহস্পতিবার সকালে ‘সম্প্রতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর জোন কর্তৃক খেলাধুলা সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

নানিয়ারচর জোনের আওতাধীন সাপমারা যুব ক্লাব বেশ কয়েকদিন যাবত আর্থিক সংকটের দরুন খেলাধুলা সামগ্রী ক্রয় করতে না পারাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নানাবিধ জটিলতার সম্মুখীন হচ্ছে। বিষয়টি জানতে পেরে আজ নানিয়ারচর জোনের পক্ষ থেকে সাপমারা যুব ক্লাব এর মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী।

এসময় তিনি সাপমারা যুব ক্লাবকে ১৫ জোড়া ফুটবল জার্সি, ১৩ জোড়া ভলিবল জার্সি, ২টি ফুটবল, ২টি ভলিবল, ১টি ভলিবল খেলার নেট এবং ১ জোড়া হ্যান্ড গ্লাভস প্রদান করেন।

জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় এমন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।

You may have missed