ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা দিবে সেনাবাহিনী

ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা দিবে সেনাবাহিনী

ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা দিবে সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে গড়ে উঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আহত (চিকিৎসাধীন) ছাত্রদের জরুরী ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এক্ষেত্রে জরুরী চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী চিকিৎসাধীন আহত ছাত্রদের সিএমএইচ, ঢাকা এর উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) – ০১৭৬৯০৫১৬৫২, ০১৭৬৯০৫১৬৫৩, ০১৭৬৯০৫১৬৫৪, ০১৭৬৯০৫১৬৫৭, ০১৭৬৯০৫১৬৫৮।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরী চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর আছে বলেও জানায় আইএসপিআর।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।