মহালছড়ি সেনা জোন কর্তৃক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত

মহালছড়ি সেনা জোন কর্তৃক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত

মহালছড়ি সেনা জোন কর্তৃক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনীর মহালছড়ি জোন।

গত কয়েক দিনের টানা ভারী বর্ষণের কারণে চেঙ্গী নদীর পানি বিপদসীমা অতিক্রম করে, যার ফলে মহালছড়ি উপজেলার পাকিজাছড়ি, জামতলি এবং মাজিস্ট্রেট পাড়াসহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এই বন্যার ফলে স্থানীয় জনগণ চরম দুর্ভোগে পড়ে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়।

এমন পরিস্থিতিতে আজ শুক্রবারও মহালছড়ি জোনের উদ্যোগে পাকিজাছড়ি, জামতলি, ও মাজিস্ট্রেট পাড়ার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

মহালছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ সালেহ আল হেলাল, ক্যাম্প কমান্ডারদের সাথে নিয়ে জোন অধিনায়কের পক্ষে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

ত্রাণ সামগ্রী হিসেবে এদিন ১০০টি পরিবারের চিড়া, মুড়ি, গুড়, খেজুর, বিস্কুট, মোমবাতি এবং স্যালাইনসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবারও মহালছড়ি জোন কর্তৃক ১৫০ এর বেশি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed