বান্দরবানের ধুমধুম সীমান্তে অজ্ঞাতনামা এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার - Southeast Asia Journal

বান্দরবানের ধুমধুম সীমান্তে অজ্ঞাতনামা এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মায়ানমার সীমান্তবর্তী বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম জিরো পয়েন্টের কাছাকাছি বাংলাদেশ-মায়ানমার সীমান্ত হতে পুলিশ অজ্ঞাতনামা এক যুবকের পা বিচ্ছিন্ন ও চোখ উপড়ানো একটি লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার ৩রা সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঘুমধুম সীমান্তের তুয়াইংগা ঝিরি নামক স্থান থেকে ওই যুবকের ক্ষত-বিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ বলছেন, উদ্ধারকৃত মরদেহের শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন ও চোখ উপড়ে গেছে। বাংলাদেশ অংশেই এ যুবকের মরদেহ পড়েছিল। উদ্ধারকৃতের বয়স ৩০ থেকে ৩২ হতে হতে পারে ধারণা করা হচ্ছে। তবে সীমান্তে মিয়ানমার বাহিনীর আগে পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

You may have missed