সচিবালয় থেকে সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার

সচিবালয় থেকে সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার

সচিবালয় থেকে সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে সেনাবাহিনীর সদস্যরা সচিবালয়ের ভিতরে নিয়মিত ডিউটি করবেন না। তবে কয়েক দফায় টহল কার্যক্রম চলবে।

আজ সোমবার সচিবালয়ের দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, এখন থেকে সেনাবাহিনীর সদস্যরা রেগুলার ডিউটি করবেন না। গতকাল সন্ধ্যায় তাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে কী কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।

সূত্র আরও জানিয়েছে, বেলা ১০টা থেকে ১১টা অবধি একটা টিম টহল দিবে। পরবর্তী শিডিউল সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঠিক করবেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।