২০০ হেলিকপ্টার কিনছে ভারত, লক্ষ্য পাকিস্তান ও চীন সীমান্তে নজরদারি চালানো
![]()
নিউজ ডেস্ক
ভারতের পুরাতন মডেলের হেলিকপ্টার চেতাক ও চিতার পরিবর্তে আধুনিক প্রযুক্তির ২০০টি হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর দ্য ইকোনমিক টাইমস
নতুন এই হেলিকপ্টারগুলো ভারতের সেনাবাহিনী এবং বিমান বাহিনী ব্যবহার করবে। ২০০ টি হেলিকপ্টারের মধ্য ১২০টি সেনাবাহিনীর জন্য এবং ৮০টি নৌবাহিনীর জন্য ক্রয় করা হবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবটির কারিগরি সম্ভাব্যতা যাচাই করবে আরএফআই। বিশেষ করে- ক্রয় পদ্ধতি নির্ধারণ, সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ এবং ভারতের প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজন, যারা উন্নত মানের সরঞ্জাম সরবরাহ করতে পারবে।
নতুন এই হেলিকপ্টারগুলো একাধিক ক্ষেত্রে ব্যবহৃত হবে। দিনের পাশাপাশি রাতেও চলতে সক্ষম হবে এই হেলিকপ্টার। এসব হেলিকপ্টার দিয়ে নজরদারি করা এবং দ্রুত সময়ের মধ্যে বিশেষ অভিযানে সেনাবাহিনীর সদস্যদের যাতায়াত ব্যবস্থা করা। এছাড়া এগুলো উদ্ধার অভিযানেও ব্যবহার করা হবে।
গত মার্চে ভারতীয় বিমানবাহিনী ইতোমধ্যে অন্যান্য প্রতিরক্ষা প্ল্যাটফর্মের পাশাপাশি আরও ইউটিলিটি হেলিকপ্টার সংগ্রহ করার পরিকল্পনা করে। সংসদে উত্থাপিত প্রতিরক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির প্রতিবেদনের অনুযায়ী, ২০২৫-২৬ অর্থ বছরের জন্য প্রধান পরিকল্পিত ক্রয়গুলোর মধ্যে রয়েছে নিম্নস্তরের রাডার, লাইট কমব্যাট এয়ারক্রাফট (এলসিএ), লাইট ইউটিলিটি হেলিকপ্টার (এলইউএইচ), মাল্টি-রোল হেলিকপ্টার এবং ভাড়াটে মিড-এয়ার রিফুয়েলিং বিমান।
ভারতের মন্ত্রিপরিষদের নিরাপত্তা কমিটি সেনাবাহিনী ও বিমানবাহিনীর জন্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) থেকে ১৫৬টি লাইট কমব্যাট হেলিকপ্টার কেনার অনুমোদন দিয়েছে, যার মূল্য ৪৫ হাজার কোটি রুপিরও বেশি।
এসব হেলিকপ্টার দিয়ে চীন ও পাকিস্তানের সীমান্ত এলাকায় নজরদারি চালানো হবে।
প্রতিরক্ষা সূত্র এএনআইকে জানিয়েছে, এটি দেশের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি এবং বিমানসীমার ইকোসিস্টেম সম্প্রসারণের দিকেও একটি বড় ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।