বিমান বাহিনী প্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জায়েফার এইচ. বিন আবিয়াহ বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারে কারিগরি সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এসময় প্রবাসী বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সৌদি সরকারের ভূমিকার জন্য বিমান বাহিনী প্রধান কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উভয়পক্ষ আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও আরও সুদৃঢ় হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।