ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান
![]()
নিউজ ডেস্ক
আজ শনিবার (১৬ আগস্ট) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহাসমারোহে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ২০২৫। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

এসময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, শত শত বছর ধরে এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে এবং ভবিষ্যতেও এই সম্প্রীতি বজায় থাকবে। এই দেশে ধর্ম, জাতি বা গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সব নাগরিকেরই সমান অধিকার।
তিনি বলেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে—আমরা সবসময় সম্প্রীতি-সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখবো। এই দেশ সবার, আমরা শান্তিতে সুন্দরভাবে বসবাস করবো।

সেনাপ্রধান আশা প্রকাশ করেন যে জন্মাষ্টমীর এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। তিনি বলেন, এই আদর্শের ভিত্তিতেই আমরা একসঙ্গে বসবাস করবো, সামনে এগিয়ে যাবো।

নিজের বেড়ে ওঠার স্মৃতিচারণ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আজিমপুর-পলাশী এলাকায় আমি ছোট থেকে বড় হয়েছি। এ জায়গা আমার অনেক পুরোনো স্মৃতিবিজড়িত।
উল্লেখ্য, তিন বাহিনী প্রধানের এই যৌথ উপস্থিতি উৎসবকে আরও বর্ণাঢ্য করেছে এবং ধর্মীয় সম্প্রীতি, ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।