রাঙামাটিতে পিসিসিপির জরুরী সভা, আংশিক জেলা কমিটি ঘোষণা

রাঙামাটিতে পিসিসিপির জরুরী সভা, আংশিক জেলা কমিটি ঘোষণা

রাঙামাটিতে পিসিসিপির জরুরী সভা, আংশিক জেলা কমিটি ঘোষণা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার আওতাধীন সকল ইউনিট কমিটি নিয়ে রাঙামাটি প্রেস ক্লাবের হল রুমে সকাল ১১টায় “জরুরি সভা–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পৌর শাখার সভাপতি পারভেজ মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য মো. আরিয়ান রিয়াজ।

এসময় প্রধান অতিথি ছিলেন পিসিএনপি রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান।

রাঙামাটিতে পিসিসিপির জরুরী সভা, আংশিক জেলা কমিটি ঘোষণা

প্রধান বক্তা ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েশ, বিশেষ বক্তা ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাবীব আজম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার এবং পিসিএনপি রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির।

সভায় পিসিসিপি কেন্দ্রীয়, জেলা, পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

রাঙামাটিতে পিসিসিপির জরুরী সভা, আংশিক জেলা কমিটি ঘোষণা

এদিন যৌথ সিদ্ধান্তে আগামী এক বছরের জন্য পিসিসিপি রাঙামাটি জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে মো. তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেনসহ ১৭ সদস্যের নাম ঘোষনা করা হয়।

এসময় পিসিসিপির কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েশ জানান, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সকল উপজেলা ও পৌর শাখার কমিটির তালিকা জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে যোগ্য নেতৃত্ব দিয়ে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে এবং আগামী এক মাসের মধ্যে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে তা ঘোষণা করা হবে।

সভায় নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে প্রধান অন্তরায় হলো সশস্ত্র সন্ত্রাস। দেশি-বিদেশি চক্রের প্রশ্রয়, উসকানি ও সহযোগিতা শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা। তারা পাহাড়ে স্থায়ী শান্তি নিশ্চিত করতে হলে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের কার্যক্রম কঠোরভাবে দমনের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, পাহাড়ের জনগোষ্ঠীর মধ্যে আস্থা তৈরিতে সরকার ও রাজনৈতিক দলের পক্ষ থেকে বহুমাত্রিক উদ্যোগ নিতে হবে। বাঙালি ও অবাঙালি জনগণের সমান মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে পাহাড়ে শান্তির স্বপ্ন বাস্তবে রূপ নেবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed