পাহাড়ে নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার: মারিশ্যা জোন অধিনায়কের ভোটকেন্দ্র পরিদর্শন

পাহাড়ে নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার: মারিশ্যা জোন অধিনায়কের ভোটকেন্দ্র পরিদর্শন

পাহাড়ে নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার: মারিশ্যা জোন অধিনায়কের ভোটকেন্দ্র পরিদর্শন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে রাঙামাটির মারিশ্যা জোন (২৭ বিজিবি) জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ আজ সোমবার দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

এ সময় তিনি ভোটকেন্দ্রসমূহের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে খোঁজখবর নেন ও স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ভোটকেন্দ্র পরিদর্শনের পাশাপাশি মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর উদ্যোগে শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রমও পরিচালিত হয়।

বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়, নিউলাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুপকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুপালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম বরাদম সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৮৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এই উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।

এছাড়া শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় মারিশ্যা জোন সদরে মাতাব্বর পাড়া ছাত্র সংঘের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের জন্য সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ পাঁচ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

একই সঙ্গে বাঘাইছড়ি পৌরসভায় সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট নগদ পাঁচ হাজার টাকা অনুদান তুলে দেওয়া হয়।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম বিজিবি নিয়মিতভাবে পরিচালনা করে আসছে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বিজিবি ভবিষ্যতেও এসব মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

প্রসঙ্গত, নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ি অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে মারিশ্যা জোনসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিজিবির তৎপরতা জোরদার করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।