সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবির মানবিক কর্মসূচী: রামগড়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষাসহায়তা

সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবির মানবিক কর্মসূচী: রামগড়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষাসহায়তা

সীমান্তের সুরক্ষার পাশাপাশি বিজিবির মানবিক কর্মসূচী: রামগড়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষাসহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকার ধারাবাহিকতায় পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে গরিব ও অসহায় জনগণের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে, যা স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

সীমান্তের সুরক্ষার পাশাপাশি বিজিবির মানবিক কর্মসূচী: রামগড়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষাসহায়তা

আজ সোমবার (২৬ জানুয়ারি) রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় রামগড় উপজেলা সদর থেকে প্রায় ৩ দশমিক ৫ কিলোমিটার দূরে ১নং রামগড় ইউনিয়নের দুর্গম বনবিহার এলাকায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় এলাকার গরিব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালী জনগণের জন্য একটি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়, যেখানে তারা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সহায়তাও পান।

সীমান্তের সুরক্ষার পাশাপাশি বিজিবির মানবিক কর্মসূচী: রামগড়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষাসহায়তা

অনুষ্ঠানে উপস্থিত থেকে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

একইদিন শিক্ষা সহায়তার অংশ হিসেবে ২নং পাতাছড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী নাকাপা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে একটি কম্পিউটার ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

জোন অধিনায়ক নিজ হাতে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে কম্পিউটারটি হস্তান্তর করেন।

ধর্মীয় ও জাতিগত বিভাজনের ঊর্ধ্বে উঠে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে- লেঃ কর্নেল আহসানসীমান্তের সুরক্ষার পাশাপাশি বিজিবির মানবিক কর্মসূচী: রামগড়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষাসহায়তা

সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে দুর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষার সুযোগ বাড়বে এবং আধুনিক শিক্ষার সঙ্গে তাদের সংযোগ আরও দৃঢ় হবে।

এদিন আয়োজিত মেডিক্যাল ক্যাম্পেইন ও শিক্ষা সহায়তা কার্যক্রমে রামগড় জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন অতসী দেবনাথ বিনতি ও সহকারী পরিচালক মোহাম্মদ শামছুল হক উপস্থিত থেকে সার্বিক তত্ত্বাবধান করেন।

স্থানীয় বাসিন্দারা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পাহাড়ি এলাকায় নিয়মিত স্বাস্থ্য ও শিক্ষা সহায়তা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং রাষ্ট্রের প্রতি তাদের আস্থা আরও বাড়াচ্ছে।

ধর্মীয় ও জাতিগত সীমান্তের সুরক্ষার পাশাপাশি বিজিবির মানবিক কর্মসূচী: রামগড়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষাসহায়তাবিভাজনের ঊর্ধ্বে উঠে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে- লেঃ কর্নেল আহসান

এসময় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ শুধু সীমান্ত পাহারা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। পাহাড়ি ও বাঙালি—সব জনগোষ্ঠীকে নিয়ে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ বাড়াতে বিজিবি মানবিক দায়িত্ববোধ থেকেই কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

প্রসঙ্গত, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও আর্থ-সামাজিক উন্নয়নে জনসেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিজিবি স্থানীয় জনগণের আস্থা ও সহযোগিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।