খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে অসহায় তিন পরিবারের পাশে দাঁড়াল ৩২ বিজিবি
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)। এরই অংশ হিসেবে দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক অনুদান ও বসতঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন-এর সার্বিক তত্ত্বাবধানে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় অসহায় সুলতানা বেগম এবং মো. খোরশেদ আলমের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। পাশাপাশি বসতঘর মেরামতের লক্ষ্যে মো. আব্দুল্লাহ আল ফাহাদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, “পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। মানবিক সহায়তার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন ও আস্থা অর্জন করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে খাগড়াছড়ি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।
স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম পার্বত্য এলাকায় এ ধরনের সহায়তা দরিদ্র ও অসহায় মানুষের জন্য আশার আলো হিসেবে কাজ করছে।
প্রসঙ্গত, খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয় জনগণের মধ্যে বিজিবির প্রতি আস্থা ও সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।