ধর্মীয় ও জাতিগত বিভাজনের ঊর্ধ্বে উঠে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে- লেঃ কর্নেল আহসান

ধর্মীয় ও জাতিগত বিভাজনের ঊর্ধ্বে উঠে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে- লেঃ কর্নেল আহসান

ধর্মীয় ও জাতিগত বিভাজনের ঊর্ধ্বে উঠে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে- লেঃ কর্নেল আহসান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে ধর্মীয় ও জাতিগত বিভাজনের ঊর্ধ্বে উঠে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম।

তিনি বলেন, “ধর্মীয় পরিচয় আলাদা হলেও এই পাহাড়ে আমাদের ভবিষ্যৎ এক ও অভিন্ন। সম্প্রীতিই পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় শক্তি।”

ধর্মীয় ও জাতিগত বিভাজনের ঊর্ধ্বে উঠে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে- লেঃ কর্নেল আহসান

আজ সোমবার (২৬ জানুয়ারি) খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী নাকাপা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে বিজিবির রামগড় জোন (৪৩ বিজিবি)-এর উদ্যোগে একটি কম্পিউটার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে জোন অধিনায়ক মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে কম্পিউটারটি হস্তান্তর করেন।

ধর্মীয় ও জাতিগত বিভাজনের ঊর্ধ্বে উঠে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে- লেঃ কর্নেল আহসান

জোন অধিনায়ক তার বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি বহুজাতিক ও বহুধর্মীয় অঞ্চল। এখানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে ধর্ম-বর্ণের বিভাজন নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও সামগ্রিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যেন তারা সমাজে সম্প্রীতির বার্তা বহন করতে পারে।

ধর্মীয় ও জাতিগত বিভাজনের ঊর্ধ্বে উঠে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে- লেঃ কর্নেল আহসান

তিনি আরও বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালী জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাই পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়নের পূর্বশর্ত। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকেই এই সম্প্রীতির চর্চা শুরু হওয়া প্রয়োজন। এ লক্ষ্যেই বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে নিয়মিত ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠান শেষে জোন অধিনায়ক মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নেন।

ধর্মীয় ও জাতিগত বিভাজনের ঊর্ধ্বে উঠে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে- লেঃ কর্নেল আহসান

এ সময় তিনি শিক্ষার্থীদের মাদক, সহিংসতা ও উগ্র চিন্তা থেকে দূরে থেকে শিক্ষার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে রামগড় জোনের সহকারী পরিচালক মোহাম্মদ শামছুল হক, অন্যান্য পদস্থ বিজিবি কর্মকর্তা, মাদ্রাসার পরিচালক মাওলানা সাজ্জাদ হোসেন জামাল, পরিচালনা কমিটির সভাপতি মোঃ জয়নুল আবেদীনসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রামগড় জোনের আওতাধীন এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সম্প্রীতি জোরদারে বিজিবির এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে আস্থা সৃষ্টি করছে এবং পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি আরও সুদৃঢ় করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।