বাঘাইছড়ির পাহাড়ে বিজিবির বড় অভিযান, সাড়ে চারশ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়ির পাহাড়ে বিজিবির বড় অভিযান, সাড়ে চারশ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়ির পাহাড়ে বিজিবির বড় অভিযান, সাড়ে চারশ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত কাঠের পরিমাণ ৪৩৭ দশমিক ৪ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ ৫৪ হাজার ৮৪০ টাকা।

সূত্রে জানা যায়, ২৭ বিজিবি (মারিশ্যা জোন)’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জাহিদুল ইসলাম জাহিদ-এর সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আজ সোমবার বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের রাঙ্গাদুরছড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সেগুন কাঠগুলো জব্দ করেন বিজিবির সহকারী পরিচালক মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বাধীন একটি টহল দল।

অভিযানকালে কাঠগুলোর কোনো বৈধ কাগজপত্র বা অনুমোদন দেখাতে না পারায় সেগুলো জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত কাঠের বিষয়ে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা শেষে কাঠগুলো বন বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পাহাড়ি এলাকায় অবৈধ কাঠ পাচার ও চোরাচালান রোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ পাচার বন্ধে বিজিবি ও বন বিভাগের সমন্বিত নজরদারি জোরদার করা হয়েছে, যা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।